অস্ত্র উদ্ধার আটক ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের তালিকাভুক্ত সন্ত্রাসী শমসের আলী এবং তাঁর পাঁচ সহযোগীকে অস্ত্র, গুলি, ককটেল, মাদকদ্রব্যসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার উপজেলার চনপাড়া এলাকায় র্যাব ও পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
শমসের আলী (২৯) ছাড়া আটক অন্যরা হলেন নাসির (৩৪), মো. হাসিব (১৯), আবু তাহের (৩৫), জামাল হোসেন (৩২) ও বাবুল (৩৬)।
র্যাব তাঁদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, দেশীয় ২২টি ধারালো অস্ত্র, দুটি চায়নিজ কুড়াল, আটটি ককটেল, একটি ম্যাগাজিন, ৫০০টি ইয়াবা বড়ি ও ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।