অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গুলিভর্তি একটি রিভলবার এবং ছুরি ও ইয়াবাসহ মো. রতন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে দেওভোগ এলাকার লক্ষ্মণ মিয়ার ছেলে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, রতনের কাছ থেকে চারটি গুলিভর্তি একটি রিভলবার, ৫০টি ইয়াবা বড়ি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।