প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ থেকে গত শুক্রবার রাতে একটি এলজি, দুটি কার্তুজ ও ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বিজিবি। টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবুজার আল জাহিদ প্রথম আলোকে জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান আসছে—এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি দল হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার নাফ নদীর বেড়িবাঁধে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর একটি মাছ ধরার নৌকাকে থামার সংকেত দিলে দুই ব্যক্তি একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটে একটি এলজি, দুটি কার্তুজ ও ২০ হাজার ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় নৌকাটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।