অস্ত্র ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের পেকুয়া উপজেলা থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক, ৪৫টি ইয়াবা বড়িসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম আবুল হাশেম (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার যুবকের বাড়ি পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মিয়াজিপাড়া। তাঁর বাবার নাম আবদুল মোতালেব। মিয়াজিপাড়া থেকে তাঁকে গতকাল শুক্রবার রাত ১২টার দিকে গ্রেপ্তার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মুস্তাফিজ ভুঁইয়া বলেন, আবুল হাশেমের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা করা হয়েছে। আজ শনিবার তাঁকে চকরিয়া বিচারিক হাকিম আদালতে সোপর্দ করা হবে।