অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ থেকে গতকাল শুক্রবার ভোরে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ৯ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক নাজমুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে চারটার দিকে সীমান্ত পিলার ১৭৭/২-এস সংলগ্ন কালীগঞ্জ এলাকার একটি আমবাগানে অভিযান চালায় বিজিবির একটি দল। এ সময় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সেগুলো শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|