অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পক্ষিদিয়ার চর-সংলগ্ন সুন্দরবন থেকে একটি এলজি, সাতটি গুলি, তিনটি রামদা, একটি লোহার পাইপসহ মুঠোফোনের পাঁচটি সিমকার্ড উদ্ধার করেছেন কোস্টগার্ডের সদস্যরা। গত মঙ্গলবার বিকেলে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. সৈয়দ আবদুর রউফ প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেন। কোস্টগার্ডের ভাষ্যমতে, কোস্টগার্ডের বিশেষে অভিযানে মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে পক্ষিদিয়ার চর-সংলগ্ন সুন্দরবন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি, সাতটি গুলি, তিনটি রামদা, একটি লোহার পাইপসহ মুঠোফোনের পাঁচটি সিমকার্ড উদ্ধার করা হয়। পাথরঘাটা থানার ওসি এস এম জিয়াউল হক প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পাথরঘাটা থানায় একটি জিডি করা হয়েছে।