অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাকাতির প্রস্তুতিকালে কক্সবাজারের উখিয়ার পাহাড়ি এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১১টার দিকে উখিয়া উপজেলা পালংখালী ইউনিয়নের থাইংখালীর খল্লকের ঘোনা পাহাড়ি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আবুল খায়ের বলেন, একদল ডাকাত অস্ত্র নিয়ে পাহাড়ে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা পালিয়ে যায়। পরে ডাকাতদের ফেলে যাওয়া একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়।