অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট শহরের প্রফেসরপাড়ায় রাস্তার পাশ থেকে গতকাল বুধবার একটি ওয়ান শ্যুটারগান ও একটি তাজা গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে র্যাবের একটি গোয়েন্দা দল। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর আবদুর রহিম জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে প্রফেসর পাড়া এলাকায় পড়ে থাকা ব্যাগের ভেতর থেকে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। সদর থানায় অস্ত্র ও গুলি জমা দেওয়া হয়েছে।