অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীর একটি কবরস্থান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। গত শনিবার রাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরা গ্রামের একটি কবরস্থানের পাশে পলিথিনের মধ্যে অস্ত্র ও গুলি পাওয়া যায়। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম জানান, কবরস্থানের পাশে শনিবার গভীর রাতে বেশ কিছুসংখ্যক লোকজন জড়ো হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই লোকজন পালিয়ে যায়। পরে কবরস্থানের পাশ থেকে পলিথিনে মোড়ানো একটি একনলা বন্দুক ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়।