অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কোটাপাড়া ঘাট এলাকা থেকে গতকাল বুধবার ভোরে একটি বিদেশি পিস্তল, সাতটি গুলি ও দুটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মিন্নাত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্ত পিলার ১৩/৪ এস থেকে আড়াই কিলোমিটার ভেতরে কোটপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি খড়ের স্তূপের নিচে লুকিয়ে রাখা আমেরিকার তৈরি একটি পিস্তল, সাতটি গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অস্ত্র ও গুলি শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।