অস্ত্র ও গুলি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার জয়পুর ফুলিকাজীর মোড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও বন্দুকের দুটি গুলি উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে টহল পুলিশ এগুলো উদ্ধার করে। লোহাগড়া থানার উপপরিদর্শক স্বপন কুমার দাস জানান, টহল দেওয়ার সময় ফুলিকাজীর মোড়ে তিনজন ব্যক্তিকে দেখতে পান তাঁরা। পুলিশ দেখে তারা দৌড়ে চলে যায়। এরপর ওই জায়গায় এসব অস্ত্র পাওয়া যায়। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি|