অস্ত্র ও গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার কৃষ্ণদিয়ার পাড়ায় শুক্রবার রাতে র্যাব অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার এবং দুই তরুণকে আটক করেছে। আটক তরুণেরা হলেন সদর উপজেলার চর ঘোষপুর স্কুলপাড়া মহল্লার বাবু মালিথা (২২) ও আবদুল হাকিম (২৩)। র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আজমল হোসেন বলেন, দুজন চিহ্নিত অস্ত্রধারী নাশকতার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুই তরুণকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি পাওয়া যায়। পরে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাঁদের সদর থানায় হস্তান্তর করা হয়।