প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনটি বিদেশি পিস্তল, ৩০ রাউন্ড গুলি ও পাঁচটি ম্যাগাজিন জব্দ করেছে টাঙ্গাইল সদর থানার পুলিশ। গতকাল শনিবার টাঙ্গাইল শহরতলির অলোয়া ভবানী এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, সদর উপজেলার অলোয়া ভবানী এলাকার নকুল দত্তকে গত শুক্রবার দুপুরে টাঙ্গাইল জেলা সদর এলাকা থেকে আটক করা হয়। পরে রাতে জিজ্ঞাসাবাদ করলে তিনি অলোয়া ভবানী এলাকায় একটি মাঠে কয়েকটি অস্ত্র মাটির নিচে পুঁতে রেখেছেন বলে জানান। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী গতকাল মাটি খুঁড়ে ওই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।