অস্ত্র ও গুলিসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় সবুজ খান (২৭) নামের এক ব্যক্তিকে একটি শাটারগান ও বন্দুকের একটি গুলিসহ আটক করেছে নড়াগাতী থানা-পুলিশ। গত রোববার রাতে রামপুর-নয়নপুর সড়ক থেকে তাঁকে আটক করা হয়। নড়াগাতী থানার ওসি আবদুল জলিল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জয়নগর ইউনিয়নের রামপুর-নয়নপুর সড়কের সেতুর পাশ থেকে সবুজকে আটক করা হয়। এ সময় আরও ১০-১২ জন ডাকাত পালিয়ে যায়। তারা সবাই ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সবুজকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল সোমবার আদালতে পাঠানো হয়েছে।