অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নওপাড়া এলাকা থেকে গত সোমবার রাতে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব-৫) সদস্যরা তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে। র্যা বের সহকারী পুলিশ সুপার জামাল আল নাসের বলেন, বড়াইগ্রামের নওপাড়া
এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র্যা বের টহল দলটি ওই তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জেলার লালপুর উপজেলার রহিমপুর গ্রামের বোমা কালাম (৪৫), মুরদহ গ্রামের সাদ্দাম হোসেন (২৭) ও রাজশাহীর বোয়ালিয়া থানার আসাম কলোনির খায়রুল ইসলাম (৩০)। তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি এলজি, সাতটি গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রাতেই তাঁদের বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে।