প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে পাইপগান ও গুলিসহ এমাদুল মৃধা নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার লক্ষ্মীখালী গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এমাদুল মৃধা জিউধরা ইউনিয়ন জামায়াতের সদস্য। মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম খান জানান, এমদাদুলের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।