অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের বাসাইল বাজার এলাকা থেকে গতকাল সোমবার সন্ধ্যায় একটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাসাইল গ্রামের কোরবান মাঝি (২৫), মানিক শেখ (৩২), মো. স্বপন চৌধুরী (৩০) ও মনির হোসেন (৩২)। সিরাজদিখান থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাসাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।