অস্ত্র ও গুলিসহ সন্দেহভাজন দুই সন্ত্রাসী গ্রেপ্তার: ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ত্র ও গুলিসহ সন্দেহভাজন দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করার দাবি করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মোবাইল ফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়।

ওই খুদেবার্তার তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সন্ত্রাসী শাহজাদা গ্রুপের সদস্য। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবে পুলিশ।