অস্ত্র ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইকবালপুর মোড় থেকে অস্ত্র, ফেনসিডিলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৪টি গুলি, ২০ বোতল ফেনসিডিলসহ লাল চাঁদ (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গ্রেপ্তার যুবক উপজেলার সাহাপাড়া তারাপুর-ঠুঠাপাড়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে।
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম আবুল এহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মনাকষা সীমান্তবর্তী ইকবালপুর মোড়ে ফাঁদ পেতে একটি অটোরিকশা থেকে আগ্নেয়াস্ত্র, ফেনসিডিলসহ লাল চাঁদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।