অস্ত্র ও বিস্ফোরকসহ সন্দেহভাজন দুই জঙ্গি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ সন্দেহভাজন দুই জঙ্গিকে আটক করেছে বলে দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৭ কক্সবাজার অঞ্চলের ইনচার্জ মেজর মো. মহিউদ্দিন আজ রোববার সকালে প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। এ নিয়ে বেলা একটার দিকে র‍্যাবের পক্ষ থেকে ব্রিফিং করার কথা রয়েছে।