অস্ত্র ও মাদক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার পেনাখালী গ্রাম থেকে গতকাল শুক্রবার যুবলীগ নেতা মোজাহিদ শেখ এবং তাঁর ভাই আবু সাঈদের ঘর থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র্যাব। মোজাহিদ শেখ উপজেলার মালিখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। র্যাব-৮-এর সহকারী পরিচালক এএসপি জসিম উদ্দিন জানান, খবর পেয়ে র্যারের একটি দল দুপুরে পেনাখালী গ্রামে অভিযান চালায়। এ সময় তারা মোজাহিদ ও আবু সাঈদের ঘর থেকে একটি পাইপগান, একটি তলোয়ার, আটটি রামদাসহ গাঁজা ও এক বান্ডিল জাল টাকা উদ্ধার করে। তাঁদের দুই ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে।