অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লোহাগাড়ার আরকান সড়কের চুনতি নলবনিয়া এলাকা থেকে পুলিশের পৃথক অভিযানে অস্ত্র, গাঁজা ও ইয়াবা বড়িসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকালে বাসে তল্লাশি চালিয়ে দুটি বন্দুকসহ মো. মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১২ পুরিয়া গাঁজা ও ৫০টি ইয়াবা বড়িহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, এসব ঘটনায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।