সাতকানিয়ায় ১৬ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় আজ শনিবার ভোরে ছরওয়ার কামাল (৩৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকারের ভাষ্য, আজ ভোরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রোজমারপাড়া এলাকার একটি বাড়ি থেকে ছরওয়ারকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাড়ির একটি ঘরের আলমারি থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের দুটি গুলি, ২০টি ধারালো অস্ত্র ও ২০০টি ইয়াবা বড়ি জব্দ করে। এ ঘটনায় ছরওয়ার কামালের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনটি মামলার প্রস্তুতি চলছে।

ওসির দাবি, ছরওয়ারের বিরুদ্ধে চারটি হত্যা, পাঁচটি ডাকাতি, দুইটি অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতকানিয়া থানায় মোট ১৬টি মামলা আছে। তিনি এক সময় শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। সম্প্রতি তিনি গ্রেপ্তার এড়াতে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।