অস্ত্র-গুলিসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের বেনিয়াপট্টি এলাকা থেকে গতকাল সোমবার ভোরে একটি বিদেশি রিভলবার ও চারটি গুলিসহ মুরাদ হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি শহরের শালগাড়িয়া মহল্লায়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল হক বলেন, অস্ত্রসহ এক দুর্বৃত্ত শহরের বেনিয়াপট্টি এলাকার একটি বাসায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোর চারটার দিকে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্র আইনে মামলা দায়েরের পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়।
পাবনা অফিস