প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পুলিশ সুমন মজুমদার নামের এক ব্যক্তিকে একটি বিদেশি এলজি ও চারটি গুলিসহ গ্রেপ্তার করেছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার সোনাপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, সুমন তাদের তালিকাভুক্ত সন্ত্রাসী। সুমন রামগঞ্জ পৌরসভার কমরদিয়া গ্রামের ইব্রাহিম মজুমদারের ছেলে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।