অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ অস্ত্র ও গুলি রাখার অভিযোগে গত সোমবার রাতে চট্টগ্রাম নগরের পাঠানটুলী এলাকা থেকে হায়দারুল আমিন (৩৪) ও বাবুল পাল (৩১) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, একটি একনলা বন্দুক, পাঁচটি গুলিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।