অস্ত্র-গুলিসহ ছয়জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে দুটি আলাদা অভিযানে অস্ত্র, গুলি, ফেনসিডিলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবির (দক্ষিণ) উপকমিশনার মাশরুকুর রহমান খালেদ প্রথম আলোকে বলেন, গতকাল বুধবার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২০টি গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়। গাবতলী এলাকায় আরেকটি অভিযানে একটি পিস্তল, দুটি গুলি, এক হাজার ৪০০ বোতল ফেনসিডিল, একটি ট্রাক ও একটি প্রাইভেট কারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

আজ দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপির তথ্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে এসব ঘটনার বিস্তারিত জানানো হবে।