অস্ত্র-গুলিসহ জেএমবির দুই 'সদস্য' গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি জেএমবির সদস্য বলে র‍্যাবের ভাষ্য। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি জেএমবির সদস্য বলে র‍্যাবের ভাষ্য। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন দুই সদস্যকে অস্ত্র–গুলিসহ রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
আজ বৃহস্পতিবার র‍্যাব-১–এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রথম আলোকে এই তথ্য জানান।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কামরুজ্জামান ওরফে সাগর (২৪) ও রাশেদ গাজী (২২)।
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা জেএমবির সদস্য। তাঁদের কাছ থেকে একটি পিস্তল, দুটি গুলি ও নয়টি ককটেল উদ্ধার করা হয়েছে।