অস্ত্র, গুলিসহ দুই 'চরমপন্থী' গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে পৌর এলাকায় গতকাল শনিবার অস্ত্র, গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা। দুপুরে এনায়েতপুর মধ্যপাড়া থেকে তাঁদের ধরা হয়। তাঁরা নিষিদ্ধঘোষিত চরমপন্থী দলের সদস্য বলে জানিয়েছে র্যা ব।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন টাঙ্গাইল সদর উপজেলার চর কাগমারা এলাকার ওহাব আলী (৩০) ও এনায়েতপুর মধ্যপাড়ার আশরাফ আলী (২২)।
র্যা ব-১২-এর ৩ নম্বর কোম্পানির কমান্ডার বীণা রানী দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল এনায়েতপুর মধ্যপাড়ার আশরাফ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি একনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজন নিষিদ্ধঘোষিত চরমপন্থী দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) সদস্য। এ ঘটনায় অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে।