অস্ত্র, গুলিসহ দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে গতকাল বৃহস্পতিবার পুলিশ অস্ত্র, গুলি ও মাদকসহ দুজনকে আটক করেছে। তাঁরা হলেন বদরুল আলম (৩৮) ও শাহিন (২০)।
কাফরুল থানার পুলিশ জানায়, পুলিশ আগারগাঁও আইডিবি ভবনের সামনে অভিযান চালিয়ে বদরুল ও শাহিনকে আটক করে। তাঁদের কাছ থেকে বিদেশে তৈরি একটি রিভলবার, ১৭টি গুলি, ১৫টি ইয়াবা বড়ি ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
কাফরুল থানার ওসি আবদুল কাইউম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে।