অস্ত্র-গুলিসহ ভারতীয় ব্যবসায়ী গ্রেপ্তার
রাজধানীর থেকে অস্ত্র, গুলিসহ এক ভারতীয় ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম খাইরুল ইসলাম মণ্ডল ওরফে শরিফুল ইসলাম ওরফে শরিফুল।
আজ মঙ্গলবার দুপুরের দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার আবদুল বাতেন বলেন, খাইরুল ভারতীয় নাগরিক। তিনি অস্ত্রবিক্রেতা। বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে অস্ত্রের চালান আনেন তিনি।
আবদুল বাতেন বলেন, খাইরুলের কাছ থেকে ছয়টি বিদেশি পিস্তল, চারটি বিদেশি ওয়ান শুটার, ৩৫টি গুলি ও ১২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। অস্ত্রগুলো কার কাছে বিক্রির জন্য তিনি বাংলাদেশে নিয়ে এসেছেন, তদন্তে তা জানা যাবে।
অস্ত্রের এই চালানের সঙ্গে জঙ্গিদের কোনো যোগসূত্র আছে কি না, সাংবাদিকের এমন প্রশ্নে ডিবির এই কর্মকর্তা বলেন, তাঁরা এখন পর্যন্ত কোনো মিল খুঁজে পাননি