অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় বেলাল হোসেন (২২) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। বেলালের দাবি, তাঁর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা হয়। দিবাগত রাত পৌনে একটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

বেলালের ভাষ্য, তিন–চারজন দুর্বৃত্ত তাঁর কাছ থেকে টাকা ছিনতাই করে। তিনি চালের দোকানে কাজ করেন। দোকানের মালিকের ছেলে রোমান তাঁকে হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বেলালের আহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।