অস্ত্র বিক্রির সময় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গতকাল বিকেলে অস্ত্র বিক্রির সময় ইমাম হোসেন (২৫) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। তিনি শিবগঞ্জের নামোজগন্নাথপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের এএসপি সহিদার রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল পৌনে চারটার দিকে শিবগঞ্জের দাদনচক খাজাঞ্জিপাড়া এলাকায় অস্ত্র বিক্রির সময় ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি পাওয়া যায়। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।