অস্ত্র ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১২টি গুলিসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে শহরতলির বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তেরো-রশিয়ার আবদুল লতিফ ও জাহাঙ্গীর আলম। নাটোর সদর থানা সূত্র জানায়, পরে বুধবার দুপুরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।