অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহারে গত সোমবার সন্ধ্যায় অস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। আটককৃত গোলাম মতুর্জাকে (২৫) পরে স্থানীয় থানায় সোপর্দ করা হয়। র্যাব সূত্রে জানা গেছে, উপজেলার উমইল হাট এলাকায় অস্ত্র কেনাবেচা হচ্ছে—এ তথ্য পেয়ে অভিযান চালায় র্যাব। অভিযানে জয়পুরহাট র্যাব-৫-এর অধিনায়ক মেজর আবদুর রহিম নেতৃত্ব দেন। এ সময় মর্তুজাকে শটগান, একটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর ইসলাম জানান, এ বিষয়ে অস্ত্র আইনে মামলা হয়েছে। মর্তুজা উপজেলার কলমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের বাসিন্দা।