অস্ত্র মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গত বছরের নভেম্বরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় করা অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আবু তাহের বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাঈল বলেন, গত বছরের ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর দুটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে অস্ত্র ও ৭০টি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলার আসামি আবু তাহের। গ্রেপ্তারের সময় তাঁর বাসায় তল্লাশি চালিয়ে ৫ লাখ টাকা উদ্ধার করা হয়।