অস্ত্র-স্বর্ণালংকারসহ সন্দেহভাজন নয় ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ত্র ও স্বর্ণালংকারসহ সন্দেহভাজন নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির ভাষ্য, গতকাল শুক্রবার দিবাগত রাতে রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ওই নয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইব্রাহিম, আল আমিন, সিদ্দিক, আলমগীর, রিয়াজ, খিজির, শহিদুল, আবদুর রব ও হালিম।
আজ শনিবার দুপুর ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম দাবি করেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ও দুই ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।