অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলার রেলব্রিজ এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, বিদেশি মুদ্রা, মাদকদ্রব্য ও চারটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়েছে। র্যা ব-৬-এর একটি দল গতকাল বুধবার ভোরে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার কৃষ্ণনগর গ্রামের মেহেদি হাসান ওরফে সোহান (২৩) ও পুরন্দরপুর গ্রামের আমির হোসেন (২৫)। র্যা ব-৬-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলব্রিজ এলাকায় সোহানের মাদকের আখড়ায় অভিযান চালিয়ে পিস্তলের ১০টি গুলি, এয়ারগানের ১ হাজার গুলি, ২৭২ গ্রাম হেরোইন, ৯৫টি ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা, মোটরসাইকেল, তিনটি মুঠোফোন সেট, নয়টি সিমকার্ড, ১০০ কানাডীয় ডলার, ১ হাজার ২০০ ভারতীয় রুপি এবং একটি ভারতীয় নকল পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।