প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে লঞ্চে ছিনতাইয়ের সময় গতকাল বুধবার একটি রিভলবারসহ দুই ব্যক্তিকে আটক করেছে নৌ পুলিশ। তাঁরা হলেন ভোলার রতনপুর এলাকার ইসলামুল হক ও কিশোরগঞ্জের কুড়িমারা এলাকার আজিজুল হক। চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, এমভি রফরফ-২ লঞ্চে করে ওই দুজন ঢাকা থেকে চাঁদপুর যাচ্ছিলেন। লঞ্চটি চাঁদপুর ঘাট থেকে ইচলী যাওয়ার পথে কয়েকজন যাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে তাঁরা চাঁদা দাবি করেন। এ সময় লঞ্চের অন্যান্য যাত্রী ও দায়িত্বরত আনসার সদস্যদের সহযোগিতায় তাঁদের আটক করা হয়।