প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দারিয়াপুর এলাকায় গত সোমবার অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি গুলিসহ মমিনুল ইসলাম (১৯) নামে একজনকে আটক করেছে র্যাব। তিনি গোমস্তাপুর উপজেলার নিমতলা-কাঁঠাল গ্রামের আনারুল ইসলামের ছেলে। র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ মমিনুলকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। গত ৫ এপ্রিল গোমস্তাপুর বাজারে মাদকের বিরুদ্ধে অভিযানের সময় র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় মমিনুল ইসলাম জড়িত ছিলেন বলেও জানিয়েছে র্যাব।