অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত থেকে ফেরার সময় কয়েকজন নারীর কাছ থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার যশোরের বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী সাদিপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের ডালিম, নেদু ও লিটন। এর মধ্যে ডালিমের কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র জানায়, অবৈধপথে ভারত থেকে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রোববার সকালে তাঁদেরসহ আরও কয়েকজন নারী-পুরুষকে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠায়। এ সময় সাদিপুর গ্রামের ডালিমসহ তিনজন তাঁদের স্থানীয় একটি বাড়িতে নিয়ে শারীরিক নির্যাতন করে এবং সঙ্গে থাকা নগদ অর্থ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। একপর্যায়ে তাঁদের হুমকি দিয়ে এলাকা ছাড়তে বলে।