অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় পিস্তলসহ চার যুবককে আটক করেছে পুলিশ। সদর উপজেলার দপ্তরিপাড়া থেকে গত রোববার রাতে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন সদর উপজেলার দপ্তরিপাড়ার মো. আলামিন (৩৬), আবদুল্লাহ সিদ্দিক (৩২), সৈকত রহমান (২১) ও ইনতিয়াজ রানা (৩৪)। থানার পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ রোববার দপ্তরিপাড়ায় অভিযান চালায়। সেখানে একটি বাসার আশপাশে চার যুবক রাত আটটা থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। সদর মডেল থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, দপ্তরিপাড়ায় ওই সময় একটি সালিস বৈঠক চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা নাশকতা ঘটানোর জন্য ওই এলাকায় অবস্থান নেন।