প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে একটি বিদেশি পিস্তলসহ রাজীব শেখ (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফেরদৌসী কিন্ডারগার্টেনের পাশ থেকে তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে পিস্তল ছাড়াও দুটি গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তিনি কানাইপুরের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজীবকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র, ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। গতকাল রোববার তাঁর নামে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয়েছে।