অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কলেজ পাড়া থেকে অস্ত্র ও মাদকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তাঁরা হলেন মো. রিয়াদ (২৩) ও মো. সোহেল (২২)। র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প সূত্র জানায়, তথ্য পেয়ে গত রোববার সন্ধ্যায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করার চেষ্টা চালায়। একপর‌্যায়ে অস্ত্রধারী দুজন র‌্যাবের হাতে আটক হয়। রিয়াদ ও সোহেল কলেজ পাড়া মহল্লার বাসিন্দা। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলি, দুটি ম্যাগাজিন ও ১৯টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।