প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনী সদর উপজেলার ধর্মপুরের কাঁঠালতলী এলাকা থেকে গতকাল শুক্রবার অস্ত্র ও ফেনসিডিলসহ মো. নুর নবী (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। তাঁর বাড়ি সদর উপজেলার কাজীরবাগ গ্রামে। ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর শামীম ইফতেখার জানান, গতকাল দুপুরে সদর উপজেলার গীতাবাড়ি সীমান্ত চৌকির হাবিলদার মো. আলী আকবরের নেতৃত্বে বিজিবির সদস্যরা কাঁঠালতলী এলাকা থেকে একটি দেশে তৈরি শটগান, একটি গুলি, ২৫ বোতল ফেনসিডিলসহ চোরাকারবারি মো. নুর নবীকে আটক করেন। তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।