অস্ত্রসহ আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যা ব-১২ সদস্যরা অভিযান চালিয়ে বিদেশি পিস্তল-ম্যাগজিন এবং ১৭টি গুলিসহ সুরুজ খান (২৭) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার ভোররাতে পৌর শহরের ছয়আনিপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়। র্যা ব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি হাসিবুল আলম বলেন, আটক সুরুজ খান দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ পাশের জেলাগুলোতে ভাড়ায় হত্যা, চাঁদাবাজি, গুম, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে র্যা ব সদস্যরা অভিযান চালিয়ে সুরুজকে আটক করেন। এ সময় তাঁর ঘর থেকে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা হয়েছে।