অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে অস্ত্রসহ এক মাদকবিক্রেতা আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁর নাম লাল চাঁদ মণ্ডল। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চরবেনীনগর গ্রামের বাসিন্দা। ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, লাল চাঁদ দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদকের ব্যবসা করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে দাদশী ইউপির লক্ষ্মীকোল গ্রামের মেছের ডাক্তারের বাড়ির সামনে থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর দেহে তল্লাশি চালিয়ে পাওয়া পাকিস্তানে তৈরি একটি রিভলবার ও তিনটি গুলি জব্দ করা হয়। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাল চাঁদকে ডিবির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ চলছে।