প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গড়ইটুপি গ্রামে মেলার মাঠ থেকে পুলিশ পাঁচটি রামদা, একটি চায়নিজ কুড়ালসহ দুই তরুণকে আটক করেছে। গত মঙ্গলবার রাত নয়টার দিকে সদর থানা-পুলিশের একটি বিশেষ টহল দল মেলার মাঠের যাত্রা প্যান্ডেলের পাশ থেকে তাঁদের আটক করে। আটক হওয়া তরুণেরা হলেন তিতুদহ গ্রামের জসিম উদ্দিন (২২) ও কেরামত আলী (২৫)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ বাদী হয়ে মঙ্গলবার রাতেই ওই দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছেন। গতকাল বুধবার তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।