অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলার পুরাতন বাইপাস সংলগ্ন পাহাড় থেকে পুলিশ একটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে। তাঁর নাম মো. হোসেন। তিনি স্থানীয় রশিদনগর ইউনিয়নের ধলিরছড়ার মো. কালুর ছেলে। রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ১৩ জনের একটি দল রামু ডিগ্রি কলেজ সংলগ্ন পুরাতন বাইপাস সড়কের পাশের ঘরবাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ ধাওয়া করে একটি এক নলা বন্দুক ও কয়েকটি কার্তুজসহ মোহাম্মদ হোসেনকে গ্রেপ্তার করে। এ সময় বাকি ১২ জন জঙ্গলে আত্মগোপন করে। মোহাম্মদ হোসেনের বিরুদ্ধে রামু থানায় ডাকাতি, মানবপাচারসহ তিনটি মামলা আছে।