অস্ত্রসহ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর সদর উপজেলার একডালা এলাকা থেকে গতকাল সোমবার এক ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। তাঁর নাম বেলাল হোসেন। র‌্যাবের নাটোর ক্যাম্প সূত্রে জানা যায়, গতকাল দুপুরে একডালা বাজার থেকে বেলালকে আটক করা হয়। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার কলাবাড়িয়া হাজিপাড়া এলাকার বাসিন্দা। একজনের কাছে অস্ত্র বিক্রির সময় তাঁকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে গুলিভর্তি চারটি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। নাটোর ক্যাম্পের কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে নাটোর থানায় মামলা হয়েছে। বেলালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।